বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2022
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ ৫৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-BBA job circular 2022
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২:Bangladesh Bridge Authority bba job circular 2022, সম্প্রতি লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কম্পিউটার অপারেটর পদে ১৪টি শূন্য পদ, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ০৬টি শূন্য পদ, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৬টি শূন্য পদ ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৩ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীগণ আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০.০০ টা থেকে শুরু হয়ে ১৬ মার্চ ২০২২ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন;
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্বভুক্ত পদে নিম্নবর্ণিত শর্তে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী জনবল নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
কম্পিউটার অপারেটর পদে ১৪টি শূন্য পদ, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ০৬টি শূন্য পদ, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৬টি শূন্য পদ ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৩ টি শূন্য পদ।
আবেদনের শর্ত ও নিয়মাবলী: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
০১. ১৬ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর বয়সসীমা অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা অনুর্ধ্ব ৩২ বছর। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা অনুর্ধ্ব ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনাে প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না;
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
০২. মাননীয় সুপ্রীম কোর্টের আপীল বিভাগের দায়েরকৃত সিভিল আপীল নং ৪৬০/২০১৭ (সিভিল রিভিউ পিটিশন-১৮১/২০১৮) এর রায় অনুযায়ী বাংলাদেশসেতু কর্তৃপক্ষের অধীন সমাপ্ত প্রকল্পে কর্মরতদের বয়স শিথিল যােগ্য। তবে মৌখিক পরীক্ষার সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন সমাপ্ত প্রকল্পের নিয়ােগপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
০৩. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
০৪. নিয়ােগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে;
০৫. আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd তে প্রবেশ করে e-Recruitment Menu অথবা https://eservice.bba.gov.bd/recruitment/ এর মাধ্যমে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০.০০ টা থেকে শুরু হয়ে ১৬ মার্চ ২০২২ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন;
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
০৬. আবেদনপত্রে প্রার্থীকে তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলােড
করতে হবে। ছবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৫০ kb-এর মধ্যে হতে হবে; নির্ভুলভাবে আবেদনপত্র Submit করার পর প্রার্থী ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Auto Generated Registration Card পাবেন।
সফলভাবে আবেদন করার পর আবেদনকারীর মােবাইলে এসএমএস ও ইমেইলে (যদি দেয়া হয়ে থাকে) একটি User ID ও Password প্রেরণ করা হবে। উক্ত রেজিস্ট্রেশন কার্ডে ফি পরিশােধের নির্দেশনা দেয়া থাকবে। রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে;
প্রার্থীকে সফলভাবে আবেদনপত্র Submit করার ৭২ (বাহাত্তর ঘণ্টার মধ্যে বিকাশের (bKash) মাধ্যমে পরীক্ষার ফি বাবদ (অফেরতযােগ্য) প্রতিটি পদের জন্য ৩০০.০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ১২.০০ টাকাসহ সর্বমােট ৩১২.০০ (তিনশত বারাে) টাকা পরিশােধ করতে হবে।
আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে ফি পরিশােধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে; User ID ও Password দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইট লিঙ্ক হতে পুনরুদ্ধার করতে পারবেন;
বিকাশের মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১ম ধাপ: আবেদনের ওয়েবসাইটের e-Recruitment menu-এর ক্লিক করে লগইন অপশন Applicant Login বাটনে ক্লিক করুন;
২য় ধাপ: User ID ও Password প্রদান করে Applicant Dashboard-এ প্রবেশ করুন;
৩য় ধাপঃ Payment Information/Download Admit Card’ মেনুতে ক্লিক করুন;
৪র্থ ধাপঃ Pay with bKash লিংক-এ ক্লিক করার পর একটি পপআপ উইন্ডাে আসবে। পপআপ উইন্ডাে এর ‘your bKash Account number টেক্সটবক্সে যে বিকাশ একাউন্ট থেকে ফি পরিশােধ করা হবে সেটি প্রদান করুন;
৫ম ধাপ: বিকাশ একাউন্ট প্রদান করার পর CONFIRM’ বাটনে ক্লিক করুন;
৬ষ্ঠ ধাপ: বিকাশ থেকে একটি গােপন ‘Verification Code প্রদানকৃত বিকাশ এ্যাকাউন্টের নম্বরে এসএমএস প্রেরণ করা হবে। Verification Code
টি প্রদান করে CONFIRM’ বাটনে এ ক্লিক করুন;
৭ম ধাপ: বিকাশ এ্যাকাউন্টের PIN নম্বরটি প্রদান করে CONFIRM’ বাটনে ক্লিক করুন;
৮ম ধাপ: সফলভাবে ফি পরিশােধ হয়ে গেলে Transaction Successful Your Payment has been successfully completed… মেসেজ দেখাবে এবং আবেদনকারী প্রবেশপত্র ডাউনলােড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন; বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের Website এবং প্রার্থীর মােবাইল (Mobile) ফোনে SMS এর মাধ্যমে (কেবল যােগ্য প্রার্থীদেরকে) পরীক্ষার তারিখ, স্থান ও সময় জানিয়ে দেয়া হবে;
প্রার্থীর যােগ্যতা যাচাই: ক. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনাে তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সনদসমূহের ফটোকপি জমা দিতে হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনাে প্রার্থীর আবেদন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;
খ. জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপােরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে;
গ. যদি কোনাে প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনাে ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনাে ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযােগে দণ্ডিত হন কিংবা কোনাে সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরুপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যােগ্য। বিবেচিত হবেন না;
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
লিখিত ও মােখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করে; নির্বাচিত প্রার্থীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযােগ-সুবিধা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা ২০২০ দ্বারা নিয়ন্ত্রিত হবে;
নিয়ােগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে কোনাে বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে; বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের web Site: www.bba.gov.bd-তে পাওয়া যাবে।
এই নিয়ােগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনাে সংশােধন, সংযােজন (যদি থাকে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে; এবং ই-রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কোন সমস্যা হলে ফোনে সহায়তা: ০১৭০০৭১৬৩১৮ (সকাল ০৮.০০ থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত), ০১৭০০৭১৬৩৩২ (দুপুর ১২.০১ থেকে বিকাল ০৪.০০ টা পর্যন্ত এবং ০১৭০০৭১৬৪৯৯ (বিকাল ০৪.০১ থেকে রাত ১০.০০ টা পর্যন্ত।
No comments:
Post a Comment