ভূমি মন্ত্রণালয় ৪৫৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || Government job || সরকারি চাকরির ।| job information
ভূমি মন্ত্রণালয় ৪৫৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ, সম্প্রতি লোকবল নিয়োগের জন্য ভূমি মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর পদে ৪৫৩ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে lmap.teletalk.com.bd সাইটে প্রবেশ করে ২২-০৩-২০২২খ্রি. তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Ministry Of Land job circular 2022, Land Management Automation Project job circular 2022, Minland.gov.bd job circular 2022, lmap.teletalk.com.bd apply,
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে ০৩ (তিন) বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে (তিনটি পার্বত্য জেলা ব্যতীত) টেলিটকের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
পদের নাম, গ্রেড, সাকুল্য বেতন, সংখ্যা, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা বয়সসীমা ও মেয়াদ
- পদের নাম: কম্পিউটার অপারেটর
- শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা:(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং (খ) সরকারী প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়ােগ বিধিমালা, ২০১৯ এবং এর তফসিল-২ অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতিমিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
- গ্রেড, সাকুল্য বেতন:গ্রেডঃ ১৩, সাকুল্য বেতনঃ টা: ১৯,৩০০/- টা: ১৮,২০০/- ] টা: ১৭,৬৫০/- (স্থানভেদে)
- শূন্য পদের সংখ্যাঃ ৪৫৩ জন
- বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর
- মেয়াদ কালঃ ৩৬ মাস
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১। নিয়ােগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও টেলিটক কর্তৃক অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি ও করণীয় প্রকল্পের ওয়েবসাইট www.Imap.minland.gov.bd ও ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.minland.gov.bd এ ১৭/০২/২০২২ তারিখের পর হতে পাওয়া যাবে। ২৩/০২/২০২২ তারিখ হতে ২২/০৩/২০২২ তারিখ পর্যন্ত তিনটি পার্বত্য জেলা ব্যতীত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবে।
নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
২। নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://Imap.teletalk.com.bd ওয়েবসাইট হতে অনলাইনে ২৩/০২/২০১২ তারিখ হতে আবেদন ফরম পূরণ করতে পারবে।
অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিতাহস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযােগে বা অন্য কোনভাবে প্রেরণ করা হলে তা গ্রহণযােগ্য হবে না বরং তা বাতিল বলে গণ্য হবে।
No comments:
Post a Comment